পঞ্চম অধ্যায়

প্রোগ্রামিং ভাষা - সৃজনশীল সমাধান

০১। ঢাকা বোর্ড - ২০১৯

একটি ঝুড়িতে ২০টি আপেল আছে । এর মধ্যে আমরা ৩টি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে ১৫০ গ্রাম, ১৭৫ গ্রাম, ২১০ গ্রাম ।

  • গ। উদ্দীপকের আলোকে আপেল ৩টির গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অংকন কর ।
  • ঘ। গড় ওজনের ভিত্তিতে ২০টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লিখ ।

০২। ঢাকা বোর্ড - ২০১৯

#include<stdio.h>
#include<conio.h>
 main()
{
    int a, s = 0, n;
    printf("value of n :");
    scanf("%d", &n);
    for(i=1; a<=n; a++)
    {
        s = s+a*a;
    }
    printf("Result is: %d", s);
}
  • গ। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখ । ।
  • ঘ। উদ্দীপকে for লুপের পরিবর্তে do...while লুপ ব্যবহার করলে প্রোগ্রামটিতে কি পরিবর্তন করতে হবে - বিশ্লেষণ কর । ।

০৩। চট্রগ্রাম বোর্ড - ২০১৯

(90)2 +(80)2 +(70)2 + ..... +(90)2

  • গ। উদ্দীপকের সিরিজটির জন্য অ্যালগরিদম লিখ?
  • ঘ। উদ্দীপকের সিরিজটির জন্য if এবং go to স্টেটমেন্ট ব্যবহার করে সি-ভাষায় প্রোগ্রাম লিখ ।

০৪। চট্রগ্রাম বোর্ড - ২০১৯

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ X, Y ও Z এর মান গ্রহণ কর
  • ধাপ–৩ঃ সিন্ধান্তঃ X > Y ?
    i) হ্যাঁ, হলে ধাপ-৪ এ গমন ।
    ii) না; হলে ধাপ-৫ গমন ।
  • ধাপ–৪: X বড় সংখ্যা ও ছাপ এবং ধাপ-৮ এ গমন ।
  • ধাপ-৫ঃ সিন্ধান্তঃ Y > Z ?
    i) হ্যাঁ, হলে ধাপ-৬ এ গমন ।
    ii) না; হলে ধাপ-৭ গমন ।
  • ধাপ–৬: Y বড় সংখ্যা ও ছাপ এবং ধাপ-৮ এ গমন ।
  • ধাপ–৭: Z বড় সংখ্যা ও ছাপ ।
  • ধাপ–৮: প্রোগ্রাম শেষ ।
  • গ। উদ্দীপকটির ফ্লোচার্ট আঁক ।
  • ঘ। উদ্দীপকের সমস্যাটি 10টি সংখ্যার জন্য হলে ইনপুট করার জন্য 1টি মাত্র চলক সংজ্ঞায়িত করে সমস্যাটি সমাধানের জন্য সি-ভাষায় একটি প্রোগ্রাম রচনাপূর্বক প্রক্রিয়াটির সার্থকতা যাচাই কর ।

০৫। কুমিল্লা বোর্ড - ২০১৯


#include<stdio.h>
main()
{
int a = 10, b = 15;
int c = a + b;
printf("%d", c);
}


#include<stdio.h>
main()
{
int a = 10, b = 15;
int c = a + b;
printf("%d", c);
}

  • গ। প্রোগ্রাম-১ এর প্রবাহচিত্র অঙ্কন কর ।
  • ঘ। প্রোগ্রাম-১ ও প্রোগ্রাম-২ এর মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও ।