তৃতীয় অধ্যায়

সংখ্যা পদ্ধতি - সৃজনশীল সমাধান

ইমরান বার্ষিক পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে (1101101)2 নম্বর পেয়েছে এবং সাকিব (5E)16 নম্বর পেয়েছে।

  • ১। ইমরানের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল এ রূপান্তর কর।
  • ২। সাকিব এর প্রাপ্ত নম্বর ৮০ থেকে কত কম বা বেশী-বিশ্লেষণ কর।

রাহাত টাকা দিয়ে (26)10 এবং রিফাত (18)10 টাকা দিয়ে একটি বই কিনল ।

  • ১। রাহাত এর বইয়ের দাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
  • ২। রাহাত এবং রিফাত এর বইয়ের দামের পার্থক্য যোগের মাধ্যমে বের কর।

জামাল, কামাল এবং শিহাব তিন বন্ধু। জামাল টেস্ট পরীক্ষায় (1010110)2 নম্বর, কামাল (101010)2 নম্বর এবং শিহাব (65)8 নম্বর পেয়েছে।

  • ১। জামাল এর প্রাপ্ত নম্বর থেকে কামাল এর প্রাপ্ত নম্বর বিয়োগ কর।
  • ২। কামাল ও শিহাব এর মধ্যে কে বেশী নম্বর পেয়েছে এবং কত বেশী পেয়েছে নির্ণয় কর।