এই নির্দেশনাগুলো শিক্ষার্থীদের জন্য তাই এখানে 'তুমি' বলে সম্বোধন করা হয়েছে।
আইসিটি ক্লাস অ্যাপটি ইন্সটল করার জন্য তোমাকে ধন্যবাদ। এই অ্যাপে দ্বিতীয় অধ্যায় ছাড়া বাকী সবগুলো অধ্যায় নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ, আমাদের অ্যাপে দ্বিতীয় অধ্যায়ের কোন আলোচনা নেই। তবে, দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা অনলাইন এক্সাম সিস্টেম চালু রেখেছি। বিভিন্ন ব্যস্ততার কারণে দ্বিতীয় অধ্যায় নিয়ে লেখা হয়ে উঠেনা। তবে, বেচেঁ থাকলে লিখবো।
অ্যাপটির উদ্দেশ্য
আইসিটি ক্লাস অ্যাপটির উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সহজভাবে উপস্থাপণ করার চেষ্টা করা। শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে এবং কোনো রকম বিজ্ঞাপন ব্যবহার করা হয়নি। আমরা চাইলেই, এই অ্যাপে বিজ্ঞাপন ব্যবহার করে মুটামুটি ভালই ইনকাম করতে পারি। সেক্ষেত্রে, শিক্ষার্থীদের সামান্য বিরক্তির কারণ হতে পারে।
তোমার পরামর্শ
তোমার যদি এই অ্যাপ সম্পর্কে কোনো পরামর্শ থাকে কিংবা অ্যাপটিতে কোন ভুল খুঁজে পাও তাহলে তা আমায় জানাতে পারো। যেহেতু, অ্যাপটি শিক্ষার্থীদের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে তাই তোমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারলে হয়তো তোমাদের আরও ভাল কন্টেন্ট উপহার দিতে পারবো। আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করো কিংবা ০১৮১৫-০০৯৩৯৩ / ০১৬১৫-০০৯৩৯৩ নম্বরে ফোন করে জানাতে পারো।
কিছু নির্দেশনা:
তবুও যদি আইসিটি বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেইসবুক গ্রুপ তো আছেই।
পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী ২০২১
তোমরা নিশ্চয় তোমাদের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছো। চলো আমরা আরেকবার দেখে আসি আমাদের কি কি অধ্যায় পড়তে হবে:-
অর্থাৎ, ডিজিটাল ডিভাইস, প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বাদ দেওয়া হয়েছে।
সাজেশন
আসলে প্রশ্ন কোথায় থেকে হবে এটা কেউই ১০০% নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না। 'সাজেশন' শব্দটি দ্বারা আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝিয়েছি:-
যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন হচ্ছে তাই সবগুলো টপিকই পড়া উচিত।