এখানে প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম দেওয়া হয়েছে। এখানে সি প্রোগ্রামগুলো দেখার পূর্বে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম সম্পর্কে ধারনা থাকতে হবে। আশাকরি, এই অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামগুলো খুব ভালভাবে প্র্যাকটিস করলে প্রোগ্রামিং ভাষা অধ্যায় সম্পর্কে খুব ভাল একটি আইডিয়া হবে।

০১। দুটি সংখ্যার যোগ

দুটি সংখ্যার জন্য ২ টি চলক (x ও y) এবং যোগফল রাখার জন্য আরেকটি চলক (sum) নেওয়া হয়েছে । অর্থাৎ, মোট ৩ টি চলক নেওয়া হয়েছে। দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হয় তাই সবগুলো চলক পূর্ণ সংখ্যা (int) নেওয়া হয়েছে। এখানে, দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি-প্রোগ্রাম দেওয়া হল:

অ্যালগরিদম

ধাপ–১ঃ শুরু
ধাপ–২ঃ x ও y এর মান গ্রহণ করি।
ধাপ–৩ঃ sum=x+y নির্ণয় করি।
ধাপ–৪ঃ sum এর মান প্রদর্শন করি।
ধাপ–৫ঃ শেষ।

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int x, y, sum;
    printf("Enter Two Numbers:");
    scanf("%d %d", &x, &y);
    sum = x+y;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

                              

০২। দুটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়

অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি-প্রোগ্রাম। দুটি সংখ্যার জন্য ২ টি চলক এবং যোগফল রাখার জন্য একটি চলক এবং গড় নির্ণয় করার আরেকটি চলক নেওয়া হয়েছে। দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হয় তাই যোগফলের চলক (sum) পূর্ণ সংখ্যা (int) নেওয়া হয়েছে এবং গড় ভগ্নাংশ হতে পারে তাই গড় (avg) ক্ষেত্রে float ভেরিয়েবল নেওয়া হয়েছে।

অ্যালগরিদম

ধাপ–১: শুরু
ধাপ–২: x ও y এর মান গ্রহণ করি
ধাপ–৩: sum=x+y নির্ণয় করি।
ধাপ–৪: avg = sum/2 নির্ণয় করি
ধাপ–৫: avg এর মান প্রদর্শন করি
ধাপ–৬: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    float x, y, sum, avg;
    printf("Enter Two Numbers:");
    scanf("%f %f", &x, &y);
    sum = x+y;
    avg = sum/2;
    printf("Result: %.2f", avg);
    return 0;
}

                              

০৩। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়

বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ইনপুট হিসেবে ব্যাসার্ধ (r) এর মান গ্রহণ করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল (area) এবং ব্যাসার্ধ এর মান ভগ্নাংশ হতে পারে তাই float চলক নেওয়া হয়েছে।

অ্যালগরিদম

ধাপ–১ঃ শুরু
ধাপ–২ঃ ব্যাসার্ধ r এর মান গ্রহণ করি
ধাপ–৩ঃ area = 3.1416*r*r সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করি
ধাপ–৪ঃ area এর মান প্রদর্শন করি।
ধাপ–৫ঃ শেষ।

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    float r, area;
    printf("Enter Radius:");
    scanf("%f", &r);
    area = 3.1416*r*r;
    printf("Area is: %.2f", area);
    return 0;
}

                              

* একইভাবে, আয়তক্ষেত্র এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ।

০৪। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় (ভূমি ও উচ্চতা)

ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ভূমি ও উচ্চতার জন্য ২ টি চলক (b, h) এবং ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ১ টি চলক (area) সহ মোট মোট ৩ টি চলক লাগবে। যেহেতু ভূমি, উচ্চতা এবং ক্ষেত্রফল ভগ্নাংশ হতে পারে তাই float চলক নেওয়া হয়েছে।

অ্যালগরিদম

ধাপ–১ঃ শুরু
ধাপ–২ঃ b ও h (ভূমি ও উচ্চতা) এর মান গ্রহণ করি
ধাপ–৩ঃ area =1/2*b*h সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করি
ধাপ–৪ঃ area এর মান প্রদর্শন করি
ধাপ–৫ঃ শেষ ।

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    float b, h, area;
    printf("Enter Base and Height:");
    scanf("%f %f", &b, &h);
    area =0.5*b*h;
    printf("Area is: %.2f", area);
    return 0;
}

                              

০৫। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় (৩ বাহুর মান)

ত্রিভুজের ৩ টি বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মোট ৫ টি চলক লাগবে।

অ্যালগরিদম

ধাপ–১ঃ শুরু
ধাপ–২ঃ a, b ও c এর মান গ্রহণ করি।
ধাপ–৩ঃ s=(a+b+c) /2 নির্ণয় করি।
ধাপ–৪: সূত্র প্রয়োগ করে area এর মান নির্ণয় করি।
ধাপ–৫: area এর মান প্রদর্শন করি।
ধাপ–৬: শেষ।

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
#include<math.h>
int main()
{
    float a, b, c, s, area;
    printf("Enter Values:");
    scanf("%f %f %f", &a, &b,  &c);
    s=(a+b+c)/2;
    area=sqrt(s*(s-a)*(s-b)*(s-c));
    printf("Area is: %.2f", area);
    return 0;
}

                              

০৬। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট

সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট এ রূপান্তর করার জন্য ইনপুট হিসেবে সেলসিয়াস এর মান গ্রহণ করতে হবে। এরপর, ফারেনহাইট এর সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু, মান ভগ্নাংশ হতে পারে তাই float ডাটা টাইপ দেওয়া হয়েছে।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ ইনপুট হিসেবে c এর মান গ্রহণ করি
  • ধাপ–৩ঃ F=9*c/5+32 সূত্র প্রয়োগ করে F এর মান নির্ণয় করি
  • ধাপ–৪: F এর মান প্রদর্শন করি
  • ধাপ–৫: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    float c, F;
    printf("Enter Temperature:");
    scanf("%f", &c);
    F=9*c/5+32;
    printf("Result is: %.2f", F);
    return 0;
}

                              

০৭। ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড

ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড এ রূপান্তর করার জন্য ইনপুট হিসেবে ফারেনহাইট এর মান গ্রহণ করতে হবে।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ ইনপুট হিসেবে F এর মান গ্রহণ করি
  • ধাপ–৩ঃ c=5*(F-32)/9 সূত্র প্রয়োগ করে c এর মান নির্ণয় করি
  • ধাপ–৪: c এর মান প্রদর্শন করি
  • ধাপ–৫: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    float c, F;
    printf("Enter Temperature:");
    scanf("%f", &F);
    c=5*(F-32)/9;
    printf("Result is: %.2f", c);
    return 0;
}

                              

০৮। একটি সংখ্যা জোড় নাকি বিজোড় নির্ণয়

একটি সংখ্যাকে যদি ২ দ্বারা ভাগ করার পর ভাগফল শূন্য হয় তাহলে সংখ্যাটি জোড় হবে অন্যথায় সংখ্যাটি বিজোড় হবে। ধরি: একটি সংখ্যা x, এখন x কে যদি ২ দ্বারা করার পর ভাগশেষ শূন্য হলে সংখ্যাটি জোড় হবে অন্যথায় বিজোড়।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ n এর মান গ্রহণ করি।
  • ধাপ–৩ঃ যদি (n % 2 = 0) হয় তাহলে Even Number ছাপাই, ৫নং ধাপে যাই
  • ধাপ–৪: Odd Number ছাপাই
  • ধাপ–৫: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int n;
    printf("Enter a number:");
    scanf("%d", &n);
    if(n%2==0)
    printf("Even Number");
    else
    printf("Odd Number");
    return 0;
}

                              

০৯। একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নির্ণয়

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ n এর মান গ্রহণ করি।
  • ধাপ–৩ঃ যদি (n > 0) হয় তাহলে Positive Number ছাপাই, ৫ নং ধাপে যাই
  • ধাপ–৪: Negative Number ছাপাই
  • ধাপ–৫: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int n;
    printf("Enter a number:");
    scanf("%d", &n);
    if(n>0)
    printf("Positive Number");
    else
    printf("Negative Number");
    return 0;
}

                              

১০। একটি বছর লিপ ইয়ার কিনা নির্ণয়

কোন একটি বছর লিপ ইয়ার হওয়ার দুটি শর্তঃ
১। যদি কোন বছর কে ৪০০ দ্বারা ভাগ করে ভাগশেষ ০ পাওয়া যায় তাহলে ঐ বছরটি লিপ ইয়ার হবে।
২। যদি কোন বছরকে ৪ দ্বারা ভাগ করে ভাগশেষ ০ পাওয়া যায় এবং ঐ একই বছরকে ১০০ দ্বারা ভাগ করে ০ না পাওয়া যায় তাহলেও বছরটি লিপ ইয়ার হবে।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ year এর মান গ্রহণ করি
  • ধাপ–৩ঃ বছরটি ৪০০ দ্বারা বিভাজ্য হলে ৬ নং ধাপে যাই
  • ধাপ–৪: বছরটি ৪ দ্বারা বিভাজ্য হলে এবং ১০০ দ্বারা অবিভাজ্য হলে ৬ নং ধাপে যাই
  • ধাপ–৫: Not Leap Year প্রদর্শন করি
  • ধাপ–৬: Leap Year প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int year;
    printf("Enter Year:");
    scanf("%d", &year);
    if(year%400==0)
    printf("Leap Year");
    else if((year%4==0) && (year%100!=0))
    printf("Leap Year");
    else
    printf("Not Leap Year");
    return 0;
}

                              

১১। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়

তিনটি সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য প্রথম সংখ্যাটি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাটির সাথে তুলনা করতে হবে। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা হতে বড় হয় তাহলে প্রথম সংখ্যাটি বড়। প্রথম সংখ্যাটি বড় না হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম ও তৃতীয় সংখ্যার সাথে তুলনা করতে হবে। এক্ষেত্রে, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম ও তৃতীয় সংখ্যা থেকে বড় হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি বড়। অন্যথায়, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যা বড় না হয় তাহলে তৃতীয় সংখ্যাটি সবচেয়ে বড়।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ x, y ও z এর মান গ্রহণ করি
  • ধাপ–৩ঃ প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা থেকে বড়?
    i) হ্যাঁ,
    ফলাফল প্রদর্শন করিঃ x বড়
    এবং ৬ নং ধাপে যাই।
    ii) না
  • ধাপ–৪: দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম ও তৃতীয় সংখ্যা থেকে বড়?
    i) হ্যাঁ
    ফলাফল প্রদর্শন করিঃ y বড়
    এবং ৬ নং ধাপে যাই।
    ii) না
  • ধাপ–৫: ফলাফল প্রদর্শনঃ z বড়
  • ধাপ–৬: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int x, y, z;
    printf("Enter numbers: ");
    scanf("%d %d %d", &x, &y, &z);
    if( (x>y) && (x>z) )
    printf("Largest number is: %d", x);
    else if( (y>x) && (y>z) )
    printf("Largest number is: %d", y);
    else
    printf("Largest number is: %d", z);
    return 0;
}

১২। তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়

তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অনুরূপ তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যাবে। এক্ষেত্রে, বৃহত্তর চিহ্নের (<) পরিবর্তে ক্ষুদ্রতর চিহ্ন (>) ব্যবহার করতে হবে।

অ্যালগরিদম

  • ধাপ–১ঃ শুরু
  • ধাপ–২ঃ x, y ও z এর মান গ্রহণ করি
  • ধাপ–৩ঃ প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা থেকে ছোট?
    i) হ্যাঁ,
    ফলাফল প্রদর্শন করিঃ x ছোট
    এবং ৬ নং ধাপে যাই।
    ii) না
  • ধাপ–৪: দ্বিতীয় সংখ্যাটি কি প্রথম ও তৃতীয় সংখ্যা থেকে ছোট?
    i) হ্যাঁ
    ফলাফল প্রদর্শন করিঃ y ছোট
    এবং ৬ নং ধাপে যাই।
    ii) না
  • ধাপ–৫: ফলাফল প্রদর্শনঃ z ছোট
  • ধাপ–৬: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int x, y, z;
    printf("Enter numbers: ");
    scanf("%d %d %d", &x, &y, &z);
    if( (x<y) && (x<z) )
    printf("Smallest number is: %d", x);
    else if( (y<x) && (y<z) )
    printf("Smallest number is: %d", y);
    else
    printf("Smallest number is: %d", z);
    return 0;
}

১৩। 1 + 2 + 3 + …… +n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 0 এবং i= 1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum+i এবং i=i+1 নির্ণয় করি
  • ধাপ–৫: i<=n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    for(i=1; i<=n; i++)
    sum = sum+i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৪। 1 + 3 + 5 + …… +n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 0 এবং i= 1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum+i এবং i=i+2 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    for(i=1; i<=n; i=i+2)
    sum = sum+i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৫। 2 + 4 + 6 + …… +n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 0 এবং i= 2 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum+i এবং i=i+2 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    for(i=2; i<=n; i=i+2)
    sum = sum+i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৬। 12 + 22 + 32 + …… +n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 0 এবং i=1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum+i*i এবং i=i+1 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    for(i=1; i<=n; i++)
    sum = sum+i*i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৭। 1 x 2 x 3 x …… x n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 1 এবং i=1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum*i এবং i=i+1 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=1;
    for(i=1; i<=n; i++)
    sum = sum*i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৮। 12 x 22 x 32 x …… x n ধারার যোগফল

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: sum = 1 এবং i=1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: sum = sum*i*i এবং i=i+1 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: sum এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=1;
    for(i=1; i<=n; i++)
    sum = sum*i*i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

১৯। ফ্যাক্টোরিয়াল নির্ণয়

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: fact = 1 এবং i=1 মান নির্ধারন করি
  • ধাপ–৪: fact = fact*i এবং i=i+1 নির্ণয় করি
  • ধাপ–৫: i<= n হলে ৪ নং ধাপে যাই
  • ধাপ–৬: fact এর মান প্রদর্শন করি
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    fact=1;
    for(i=1; i<=n; i++)
    fact = fact*i;
    printf("Factorial is: %d", fact);
    greturn 0;
}

২০। for, while এবং do while লুপ

1 + 2 + 3 + …… +n ধারার যোগফল

For Loop


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    for(i=1; i<=n; i++)
    sum = sum+i;
    printf("Result is: %d", sum);
    return 0;
}

While Loop


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    i=1;
    while(i<=n){
        sum = sum+i;
        i++;
    }
    printf("Result is: %d", sum);
    return 0;
}

Do While Loop


#include<stdio.h>
int main()
{
    int i, n, sum;
    printf("Enter numbers: ");
    scanf("%d", &n);
    sum=0;
    i=1;
   do {
        sum = sum+i;
        i++;
    }while(i<=n);
    printf("Result is: %d", sum);
    return 0;
}

২১। দুটি সংখ্যার ল.সা.গু নির্ণয়

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে x & y এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: x ও y তুলনা করে বড় সংখ্যাটি L চলকে রাখি
  • ধাপ–৪: যদি (L%x==0 && L%y==0)হয় তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই
  • ধাপ–৫: ফলাফল L (LCM) প্রকাশ ও ৭নং ধাপে যাই
  • ধাপ–৬: L এর মান ১ বৃদ্ধি করে ৪নং ধাপে যাই
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>
int main()
{
    int x,y,L;
    printf("Enter numbers: ");
    scanf("%d %d", &x, &y);
    if(x>y)
		L=x;
    else
		L=y;
    again:
		if(L%x==0 && L%y==0)
    printf("The LCM %d",L);
		else
		{
			L=L+1;
			goto again;
		}
    return 0;
}

২২। দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয়

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে x & y এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: x ও y তুলনা করে ছোট সংখ্যাটি L চলকে রাখি
  • ধাপ–৪: যদি (x % L == 0 && y % L == 0) হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই
  • ধাপ–৫: ফলাফল L (GCD) প্রকাশ ও ৭নং ধাপে যাই
  • ধাপ–৬: L = L - 1 করে ধাপ–৪ এ ফিরে যাই
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম


#include<stdio.h>

int main()
{
    int x, y, L;
    printf("Enter two numbers: ");
    scanf("%d %d", &x, &y);

   
    if (x < y)
        L = x;
    else
        L = y;

	again:
    if (x % L == 0 && y % L == 0)
    {
        printf("The GCD = %d\n", L);
    }
    else
    {
        L = L - 1;   
        goto again;
    }

    return 0;
}




২৩। একটি সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়

অ্যালগরিদম

  • ধাপ–১: শুরু
  • ধাপ–২: ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি
  • ধাপ–৩: যদি n <= 1 হয়, তাহলে এটি মৌলিক নয় — “Not Prime” প্রিন্ট করো এবং শেষ করো।
  • ধাপ–৪: একটি ভেরিয়েবল i = 2 নির্ধারণ করো।
  • ধাপ–৫: যতক্ষণ i <= n, ততক্ষণ নিম্নলিখিত কাজ করো:   → যদি n % i == 0 হয়, তবে n মৌলিক নয় — “Not Prime” প্রিন্ট করো এবং শেষ করো।   → অন্যথায়, i এর মান ১ বাড়াও।
  • ধাপ–৬: যদি কোনো সংখ্যায় ভাগ না যায়, তবে n মৌলিক — “Prime” প্রিন্ট করো।
  • ধাপ–৭: শেষ

ফ্লোচার্ট

Flowchart

সি-প্রোগ্রাম



#include<stdio.h>

int main()
{
    int n, i, flag = 0;

    printf("Enter a number: ");
    scanf("%d", &n);

    if (n <= 1)
    {
        printf("%d is not a prime number.\n", n);
        return 0;
    }

    for (i = 2; i <= n; i++)
    {
        if (n % i == 0)
        {
            flag = 1;
            break;
        }
    }

    if (flag == 0)
        printf("%d is a prime number.\n", n);
    else
        printf("%d is not a prime number.\n", n);

    return 0;
}


কপি করা হয়েছে