ডেটাবেজ সম্পর্কিত ধারণা

Data শব্দটি Datum শব্দের বহুবচন। Datum অর্থ তথ্যের উপাদান। ডেটা শব্দের অর্থ উপাত্ত এবং বেজ শব্দের অর্থ সমাবেশ। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিলের সমষ্টিই হচ্ছে ডেটাবেজ। অন্যভাবে বলা যায়, সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ-ই হচ্ছে ডেটাবেজ।

ডেটাবেজের সুবিধা:-
  • সহজে ডেটা খুঁজে বের করা যায়।
  • তথ্য সমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়।
  • প্রয়োজনে ডেটাসমূহকে আপডেট করা যায়।
  • ডেটার ডুপ্লিকেশন কমায়।
Image

ডেটাবেজ এ এক বা একাধিক টেবিল বা ফাইল থাকে। প্রত্যেকটি টেবিলে একাধিক সারি এবং কলাম থাকে।

  • ফিল্ড: ফিল্ড হচ্ছে ডেটা টেবিলের কলামের শিরোনাম। যেমন: উপরের টেবিলের Roll, Name, Group, Address এগুলো হচ্ছে ফিল্ড।
  • রেকর্ড: রেকর্ড হচ্ছে ডেটা টেবিলের সারি।
  • ডেটা: ডেটা টেবিলে বিভিন্ন ফিল্ডের অধীনে থাকে।

ডাটা টাইপ (উপাত্তের ধরণ)

ডেটাবেজ এ বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা হয়। নিচে বিভিন্ন ধরনের ডেটা টাইপের বর্ণনা দেওয়া হল:

ডেটা টাইপ বর্ণনা
Text যেকোনো ধরনের লেখা ইনপুট হিসেবে গ্রহণ করার জন্য টেক্সট ডেটাটাইপ ব্যবহার করা হয়। টেক্সট ডেটাটাইপ এ সর্বোচ্চ ২৫৫ টি ক্যারেক্টার ব্যবহার করা যায়।
যেমন: নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি ফিল্ডে টেক্সট ব্যবহার করা হয়।
Number ইনপুট হিসেবে সংখ্যা এর জন্য Number ডেটা টাইপ ব্যবহার করা হয়।
যেমন: পরীক্ষার নম্বর, বয়স, মোবাইল নম্বর ইত্যাদি।
Auto
Number
এটি Number ডেটাটাইপ এর মতই। তবে, Auto Number ডেটাটাইপ ব্যবহার করলে ইনপুট এ নাম্বারগুলো ক্রমানুসারে বাড়তে থাকবে।
যেমন: রোল নম্বর, ক্রমিক নম্বর, আইডি নম্বর ইত্যাদি।
Memo বড় ধরনের ডেটার জন্য Memo ডেটা টাইপ ব্যবহার করা হয়। মেমো ডেটাটাইপ এ সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি ক্যারেক্টার ব্যবহার করা যায়।
Currency ইনপুট হিসেবে মুদ্রা / টাকা গ্রহণ করার জন্য Currency ডেটা টাইপ ব্যবহার করা হয়।
যেমন: ভর্তি ফি, ভাড়া, বেতন ইত্যাদি।
Logical দুইটি অপশন থেকে একটি অপশন বাছাই করার প্রক্রিয়ার জন্য Logical ডেটা টাইপ ব্যবহৃত হয়।
যেমন: Gender

এসকিউএল (SQL)

এসকিউএল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করেন।

সর্টিং (Sorting)

সর্টিং মানে সাজানো। ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাসমূহ সাজানোর প্রক্রিয়ার হচ্ছে সর্টিং। ডেটা গুলোকে Ascending ও Discending অর্ডারে সাজানো যায়। Ascending মানে হচ্ছে ছোট থেকে বড় এবং Discending মানে বড় থেকে ছোট।

মূল টেবিল

Image

সর্টেড টেবিল (সাজানো টেবিল)

টেবিলটি Marks ফিল্ডের উপর ভিত্তি করে Decending (বড় থেকে ছোট) অর্ডারে সাজানো হয়েছে:

Image

ডেটাবেজ রিলেশান

ডেটাবেজ রিলেশন বলতে ডেটা টেবিলগুলোর মধ্য সম্পর্ক বুঝায়।

ডেটাবেজ রিলেশন শর্তসমূহ:-

১। একটি কমন ফিল্ড থাকতে হবে এবং কমন ফিল্ড এর নাম ডেটা টাইপ ও ফিল্ড সাইজ এক হতে হবে।
২। দুটি টেবিল একই সাথে ওপেন থাকতে হবে।
৩। প্রাইমারি কী থাকতে হবে।

ডেটাবেজ রিলেশন গুলো হতে পারে:-

  • One to One
  • One to Many
  • Many to One
  • Many to Many

ডেটাবেজ রিলেশন সম্পর্কে বিস্তারিত জানতে বই অনুসরণ করো।

One to One রিলেশন

যখন একটি টেবিলের একটি রেকর্ড অন্য একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন সেটি One to One রিলেশন হয়।

Image

One to Many রিলেশন

যখন একটি টেবিলের একটি রেকর্ড অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকে তখন সেটি One to Many রিলেশন হয়।

Image

Many to One রিলেশন

যখন একটি টেবিলের একাধিক রেকর্ড অন্য একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকে তখন সেটি Many to One রিলেশন হয়।

Image